ঢাকাFriday , 15 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন মা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য সেরাল গ্রামের দিনমজুর টিয়া হোসেন মল্লিকের স্ত্রী বকুল বেগম (৩০) মঙ্গলবার সকালে গাছের ঝরে পড়া পাতা কুড়াতে গেলে তাতে বাঁধা দেয় প্রতিবেশী দুলাল মল্লিকের ছেলে রমিজ মল্লিক (৩৫)। ওই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে উভয়ের মধ্যে পুণরায় বাকবিতন্ডার একপর্যায়ে রমিজ বটি দিয়ে গৃহবধূ বকুলের মাথায় আঘাত করে। এতে বকুল মারাত্মক আহত হয়।

এসময় মা বকুলকে বাচাতে তার ছেলে হৃদয় মল্লিক এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে রমিজ ও তার আত্মীয় কল্পনা বেগম। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় বকুলের স্বামী টিয়া মল্লিক বাদি হয়ে থানার অভিযোগ দায়ের করেছেন। এদিকে দারিদ্রতার কারণে আহত বকুল ও তার ছেলে ঔষধ কিনতে পারছেন না বলে জানা গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24