ঢাকাFriday , 22 April 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু তানভীর ট্রাকস্ট্যান্ড এলাকার রফিক মিয়ার ছেলে।

শুক্রবার সকালে হালুয়াঘাট ট্রাকস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটির চালক ট্রাকস্ট্যান্ডে আসার পর বাস ঘোরাচ্ছিলেন। এ সময় চাকার নিচে পড়ে তানভীর। তাকে সেখানে ফেলেই দ্রুত পালিয়ে যান বাসচালক সৌরভ। ঘণ্টাখানেক পর স্থানীয়রা দেখে শিশুটিকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।