ঢাকাFriday , 15 April 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে বাঁধন জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি-২০২২ গঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী এম. এম. আশিক রায়হানকে সভাপতি এবং কৃষি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী রেজভী আহমেদ জনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তিতাস কুমার এবং মো. জিসানুল কবির, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক এ. এস. এম. জোবায়ের রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাফিউর রহমান সোহান, কোষাধ্যক্ষ আতিয়া সানজিদা, দপ্তর সম্পাদক মো. মতিনুর রহমান মিতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইসলাম, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক গুলশানারা ঊর্মি এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হয়েছেন মো. মেহেদী হাসান শরীফ ও আদিয়া সুলতানা। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে বিশ^বিদ্যালয়ের সকল হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাধঁন বাকৃবি জোনাল পরিষদের বিদায়ী সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাওয়াদ মাহবুবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং বিভিন্ন আবাসিক হলের শতাধিক বাঁধন কর্মী উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24