ঢাকাThursday , 14 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সড়কের বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি অপসারণে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

সারাদেশের সব সড়ক-মহাসড়কে মধ্যে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিসহ সব ধরণের খুঁটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তা অবশ্যেই ৬০ দিনের অধিক হবে না।

সড়ক পরিবহন সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গতকাল সড়ক-মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24