ঢাকাWednesday , 13 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেল ঝটিকা অভিযান : আটক ৩০ কপোত-কপোতী

Link Copied!

ফরিদপুরে শহরে ব্যস্ততম এলাকায় দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হোটেল ম্যানেজারসহ ৩১ জন তরুণ ও তরুণীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে হোটেল ম্যানেজার ছাড়াও ১৫ জন মেয়ে ও ১৫ জন ছেলে রয়েছে। বিকেলে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রট পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহিন খসরুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের বেইলী ব্রিজের পূর্ব পাড়ে অবস্থিত ‘রঙধনু আবাসিক হোটেল’ ও ‘হোটেল গুলশান প্যালেস’ নামে দু’টি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে রয়েছে। এসময় হোটেল গুলশান প্যালেসের ম্যানেজার আজিজুর রহমানকেও (৩৫) আটক করা হয়।

আটককৃদদের মধ্যে পেশাদার পতিতা ছাড়াও স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীও রয়েছে বলে নিশ্চিত করেছে আদালত সূত্র। এর মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে বলে দাবি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিক জানান, আটক ৩১ জনের মধ্যে ২৯ জনকে দন্ডবিধি’র ২৯৪ এর ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ১৮ বছরের নিচে দু’জন স্কুলছাত্রী ছিলো তাদের সেফহোমে পাঠানো হয়েছে। একটি সামাজিকভাবে সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24