ঢাকাWednesday , 13 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এমপি লিটন হত্যা মামলায় এক আসামির জামিন নামঞ্জুর

Link Copied!

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন এ জে এম শামসুজ্জোহা।

গত বছরের ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

অভিযোগপত্রে মামলার প্রধান আসামি সাংসদ (অব.) কর্নেল আবদুল কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে আবদুল কাদের খানসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন।

অভিযুক্ত আসামিরা হলেন- কাদের খানের পিএস শামছুজ্জোহা, কষাই সুবল চন্দ, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24