ঢাকাSaturday , 12 February 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শপথের আগেই ইউপি সদস্যের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ের টাংগাবর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফরিদ আলম খান(৬০)শপথ গ্রহনের আগেই মৃত্যুবরন করেছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মোঃ ফরিদ আলম খানের বাড়ী টাংগাবর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রৌহা গ্রামে। তার মৃত্যুতে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।

গত ৪ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তালা প্রতিকে প্রার্থী হয়ে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। তার শপথ গ্রহণ করা হয়নি।

মোঃ ফরিদ আলম খানের মৃত্যুর বিষয়টি টাংগাব ইউনিয়ন পরিষদের সচিব মাহমুদুল হাসান মাসুম নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ও মোঃ ফরিদ আলম খানের স্বজনরা জানায়, মোঃ ফরিদ আলম খান স্ট্রোক করে মারা যান। তার পরিবারে, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24