ঢাকাWednesday , 13 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বড় ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড

Link Copied!

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানেই জিতেছে নিউজিল্যান্ড। ৩৩ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে তারা প্রয়োজনীয় রান সংগ্রহ করেন।

এতে সেঞ্চুরি করেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১০৩ বলে তিনটি ছয় এবং ছয়টি চারের সাহায্যে তিনি শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৭ রানে (চারটি ছয় ও আটটি চার)। এছাড়া আরেক ব্যাটসম্যান রস টেইলরও ৪৫ রানে অপরাজিত থাকেন। ৪৯ বল থেকে ছয়টি চারের সাহায্যে তিনি এ রান করেন।

এছাড়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হেনরি নিকোলাস ৫৩ রান। রিভিউতে আউট হওয়ার আগে আরেক ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আউট হন ১১ রানে।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ।

রিভিউতে উইকেট বাংলাদেশের
সাধারণত রিভিউতে সফল হয় না বাংলাদেশ। কিন্তু বুধবারের খেলায় রিভিউ আবেদন করে সফল হয়েছিল বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন মাহমুদুল্লাহ। ব্যাটসম্যান কেন উইলিয়ামকে বল করার পর বল ব্যাটে নিতে ব্যর্থ হলেন উইলিয়াম। সমস্বরে আউটের আবেদন করেছিলেন টাইগাররা। কিন্তু আম্পায়ারের দৃষ্টিতে সেটিতে আউট ছিল না। তাই আঙ্গুল উঁচু করেননি তিনি।

কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ রিভিউ নেয়। রিপ্লেতে দেখা গেছে, প্যাডে না লাগলে ঠিকই উইকেটে আঘাত হানতো বলটি। ফলে থার্ড আম্পায়ার কেন উইলিয়ামকে আউট ঘোষণা করেন। ১১ রানে যখন তিনি প্যাভিলিয়নে ফেরত যান তখন দলীয় রান ছিল ১৩৭।

এর আগে ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে ১০৩ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। বাংলাদেশের বোলার মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান হেনরি নিকোলাস। মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে তিনি সংগ্রহ করেন ৫৩ রান। ৮০ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে এ রান সংগ্রহ করেন হেনরি।

এর আগে নিজেদের সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশ। এক পর্যায়ে মোহাম্মদ মিঠুনের ৬২ ও সাইফুদ্দিনের ৪১ রানে দুইশ পার করে বাংলাদেশ। এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩০, মেহেদি হাসান মিরাজ ২৭ বলে ২৬, মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমান ১৩ রান করে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ৯, তামিম ইকবাল-মুশফিকুর রহিম ৫ রান করে, লিটন দাস ১ ও মোস্তাফিজুর রহমান শূন্য রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার ও বোল্ট তিনটি করে এবং ফার্গুসন ও হেনরি দুটি করে উইকেট লাভ করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।