ঢাকাSaturday , 29 January 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৭ম ধাপের ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদের প্রার্থী দুলাল মিয়া (৫০) মৃত্যুবরণ করেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে দুলাল মিয়া ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুর জিথর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন।

এর আগেও তিনি দুবার সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।

দুলাল মিয়ার ছেলে মিজানুর রহমান জানান, গত ১৭ জানুয়ারি শ্বাসকষ্ট হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি হার্ট এ্যাটাক হলে শনিবার সকাল ৬টায় হাসপাতালে তিনি মারা যান।

উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক জানান, প্রার্থীর মৃত্যু হলেও বাকি সদস্য প্রার্থীদের নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।