ঢাকাTuesday , 12 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার

Link Copied!

বান্দরবানের থানছির একটি গেস্ট হাউস থেকে নাটোরের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ঐ পর্যটকের নাম মোঃ ইকবাল হোসেন (৫৫)। উপজেলার তিন্দু ইউনিয়নের ইয়ংরাই এলাকার শিলগিরি গেস্ট হাউস থেকে সোমবার রাতে ঐ পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নাটোর থেকে ৩৩ জনের একটি পর্যটক দলের সাথে মোঃ ইকবাল সেখানে বেড়াতে যায়।

পুলিশ জানায়, রাতে ঐ পর্যটকের লাশ ইঞ্জিন চালিত নৌকায় করে থানছি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঐ পর্যটকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান থানার ওসি যুবায়ের হোসেন।

নিহত পর্যটক মোঃ ইকবাল নাটোরের চক বৈদ্ধনাথ এলাকার মৃত মোঃ ইসমাইলের ছেলে। তার সহযোগীরা জানান, রাত ৮ টার পরে মোঃ ইকবালকে তার রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24