ঢাকাTuesday , 26 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্টের নতুন ডিজি মেজর জেনারেল ওয়াহিদ

Link Copied!

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। পাসপোর্টের ঢাকা বিভাগীয় পরিচালক হিসাবে বদলি করা হয়েছে খুলনার পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে। বর্তমান পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে দেওয়া হয়েছে অধিদপ্তরের পর্সোনালাইজেশন সেন্টারে।

এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের উপ-পরিচালক নাদিরা আক্তারকে ভিসা শাখায় এবং পাসপোর্ট শাখার উপ-পরিচালক শাহাদাৎ হোসেনকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।