ঢাকাSunday , 17 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Link Copied!

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অনিয়ম-দূর্নীতির অভিযোগ করে অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

রোববার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান খাগডহর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান একরামুল হক। এরআগে গত ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর অনাস্থা জ্ঞাপন করে স্মারকলিপি প্রদান করেন ১১ জন ইউনিয়ন পরিষদ সদস্য।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার ভূয়া ভাউচার ও রেজ্যুলেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকা আত্মসাত করেন। দীর্ঘদিন ধরে মাসিক সভা করছেন না। খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ বিতরণে অনিয়ম, এলজিএসপি প্রকল্পের কাজ বন্টনে স্বেচ্ছাচারিতা, খেয়াঘাট ইজারার টাকা আত্মসাত, ভিজিডি কার্ড বিতরণে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এসময় ইউপি সদস্য শায়লা সুলতানা, জামাল উদ্দিন, নায়েব আলী, ইসমত আরা, সুরুজ মিয়া, মাহমুদুল হাসান সুমন, আছমা খাতুন, বাবুল মিয়া, ফয়েজুর রহমান ইউপি সদস্য উপস্থিত ছিলেন। ##

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24