ঢাকাSaturday , 16 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ পুলিশ সদস্য

Link Copied!

সড়ক দুর্ঘটনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) পুলিশের ৪৬ সদস্য প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬১ সদস্য নিহত হয়েছেন।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ে নিহতের সংখ্যা ৫২ শতাংশ বেশি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য নিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে- পুলিশ বাহিনীর ৪৬ জন, সেনা বাহিনীর ৪ জন, নৌ-বাহিনীর ১ জন, র‌্যাবের ৩ জন, বিজিবির ২ জন, এনএসআই’র ১ জন, এপিবিএনের ১ জন এবং আনসার ব্যাটালিয়নে ৪ জন সদস্য রয়েছেন।

পুলিশের নিহত ৬১জনের মধ্যে ২৮জনই ট্রাকের ধাক্কা বা চাপায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ৪ জন এবং পথচারী হিসেবে হাঁটার সময় ও সড়কে দায়িত্ব পালনকালে যানবাহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে মূলত ৬টি কারণে এসব দুর্ঘটনা ঘটে। সেগুলোর মধ্যে রয়েছে- দেশে সড়ক পরিবহণ আইন কার্যকর না থাকা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে না চলা ও মোটরসাইকেল চালানোর সময় পুলিশ বাহিনীর অনেক সদস্যের হেলমেট পরিধান না করা। আরও রয়েছে- বিশ্রামহীনভাবে ড্রাইভিংয়ের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের মানসিক অসুস্থতা ও বেপরোয়া মনোভাব, সড়কে কাগজপত্র যাচাই ও মামলায় দেওয়ায় পুলিশের ওপর চালকদের মনে বিরক্তিভাব তৈরি হওয়া এবং সড়কের যানজট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।