ঢাকাMonday , 4 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় দাখিল মাদরাসার অফিস সহকারীকে শোকজ

Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কচুয়া দালিল মাদরাসার অফিস সহকারী আঃ রশিদ একটানা ১২ দিন মাদরাসায় অনুপস্থিত থাকায় ৭ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য শোকজ করা হয়েছে। অফিস সহকারী আব্দুর রশিদ স্থানীয় ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার।

সোমবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মাদরাসা সুপার মাওলানা আব্দুর রশিদ জানান, ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত একটানা অনুপস্থিত থাকায় তাকে ৭ দিনের মধ্যে জবাব দেয়ার জন্য শোকজ করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) তাকে শোকজের চিঠি দেয়া হয়েছে। অফিস সহকারী আব্দুর রশিদ শোকজের চিঠিয়ে পেয়েছেন বলে (৪ অক্টোবর) নিশ্চিত করেছেন।

মাদরাসার অফিস সহকারী আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে মাদরাসায় অনুপস্থিত থেকে হাজিরা খাতায় গড় হাজিরার স্বাক্ষর করে থাকেন। বিষয়টি নিয়ে এর আগেও উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছিল বলে জানান মাদরাসা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন জানান, মাদরাসার অফিস সহকারী টানা ১২ দিন অনুপস্থিত থাকায় তাকে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24