ঢাকাWednesday , 15 September 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শিশুদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

জীবনধর্মী শিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তোলার আহŸান জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকারি শিশু পরিবারের প্রতিটি শিশুকে হাতে-কলমে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতায় শিক্ষিত করতে হবে। এজন্য শিশুদের মানসিক বিকাশে কাউন্সিলিংয়ের ওপর জোর দিতে হবে। নিজের সন্তানের মতো স্নেহ, মায়ামমতা ও ভালোবাসায় শিশুদেরকে পরিচর্যা করতে হবে।

বুধবার নগরীর সরকারি শিশু পরিবার (বালিকা) আয়োজিত ‘শিশুদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশুরা যেন কোনোভাবেই সেবা বঞ্চিত না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সরকার সবসময় তাদের সহযোগিতায় উদার। মেয়েদের নিয়মিত পোশাকে কৃপণতা করা যাবে না। পোশাক বাবদ গত বছরের দ্বিগুণ ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। এছাড়াও শিমুদের জীবনমান উন্নয়নের জন্য সকল ক্ষেত্রেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিশু পরিবারের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার ও অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম, ভবঘুরে শাখার উপ-পরিচালক সাইদা আক্তার প্রমূখ। পরে শিশু পরিবারের বালিকারা অতিথিদের সামনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24