ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

Link Copied!

শেরপুরের শ্রীবরদীতে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। এবার উপজেলার বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩৭ হাজার ৬শ’ ৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনিছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। তিনি বক্তব্যে বলেন, আজ সকাল ৯টা থেকে ৬ মাস বয়স হতে এক বছর বয়সী ৪ হাজার ৩শ’ ১৬ জন শিশুকে নীল রং এবং এক বছর বয়স হতে ৫ বছর বয়সী ৩৩ হাজার ৩শ ২৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24