ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে সমাবেশ

Link Copied!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। সমাবেশে যুগ্ম-সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহমদ বুলু, জেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, মহানগর সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ রতন আকন্দ, যুবদলের জেলা সভাপতি রোকুনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সলসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। অন্যথায় খালেদা জিয়াকে কারামুক্ত করতে কঠোর আন্দোলনের হুমকি দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।