ঢাকাMonday , 6 September 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে ঠাঁই হলো যাদের

Link Copied!

ক্রিকেটপ্রেমীদের দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি।

প্রতিযোগী দেশগুলো নিজেদের গুছিয়ে নেওয়া শুরু করেছে। তবে সবার আগেই এই টুর্নামেন্টের জন্য বাবর আজমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকেও রাখা হয়েছে দলে। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ। দলে সুযোগ পাননি অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিস্ট শোয়েব মালিক।

পাকিস্তানের এই বিশ্বকাপ দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলেছেন আজম।

দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন খুশদিল। এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছেন আসিফ।

শুধু বিশ্বকাপই নয়, তার আগে ১৫ সদস্যের এই স্কোয়াডই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বলে জানিয়েছে পিসিবি।

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

 

 

বিশ্বকাপে পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি,  শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।

অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।