ঢাকাThursday , 7 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী!

Link Copied!

ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর লাশ রেখে স্বজনেরা পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার আটকানি গ্রামের এলাহী শেখের স্ত্রী ফারজানা বেগমকে (২৫) স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করলে সাথে থাকা স্বজনেরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, ফারজানার বাবার বাড়ি ময়মসসিংহ জেলায়। এলাহী ঢাকায় মুরগীর ব্যবসা করার সুবাদে ফারজানার সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। ঘটনার দিন সকালে দুজনে ঝগড়া করেছিল।
এব্যাপারে ফারজানার স্বামী এলাহী শেখ পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

নগরকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন বলেন, রোগীর স্বজনেরা জানিয়েছেন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি পরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করলে স্বজনেরা পালিয়ে যায়।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24