গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে।
ওই জেএমবি সদস্যের নাম আসাদুজ্জামান পনির। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাইকরস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে।