ঢাকাTuesday , 5 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচনের প্রস্তুতি সভা

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে এ নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24