ঢাকাTuesday , 5 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুই মামলায় খালেদা জিয়ার জামিন বৃদ্ধি

Link Copied!

ঢাকা ও নড়াইলে করা মানহানীর দুই মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আরো এক বছর বাড়িয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি আ: হাফিজ ও বিচারপতি মুহিউদ্দিন শামীমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার পক্ষে করা আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান মামুন ও ফাইয়াজ জিবরান মইন।

ঢাকায় মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ও নড়াইলের মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

মামলাগুলোতে এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন খালেদা জিয়া।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।