ঢাকাSunday , 3 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দোহারে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

Link Copied!

ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় শাওন হোসেন (১৯) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শাওন ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, রোববার বেলা ১১টার দিকে কলেজের যাওয়ার উদ্দেশ্যে শাওন নিজ বাড়ি ঢালারপাড় থেকে মোটরসাইকেলযোগে ফুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা মাটিভর্তি একটি মাহেন্দ্রা মোটরসাইকেলে ধাক্কা দিলে সে রাস্তা থেকে ছিঁটকে পড়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24