ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সাথে সারাদেশের গণ-যাতায়াত বিছিন্ন

Link Copied!

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের জেলাগুলোতে ৩০ জুন পর্যন্ত ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে। ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এ ‘কঠোর লকডাউন’ চলবে।

এ সময় জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহনের বাইরে সব ধরনের সেবা ও গণপরিবহন বন্ধ থাকবে।

সোমবার বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই লকডাউনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী।

আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এ ‘কঠোর লকডাউন’ চলবে। এ সময় জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহনের বাইরে সব ধরনের সেবা ও গণপরিবহন বন্ধ থাকবে।

ঢাকায় এ ধরনের লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সংক্রান্ত বৈঠক আছে। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। রবিবার সকাল নাগাদ ২৪ ঘণ্টায় রোগটিতে ৮২ জনের মৃত্যু হয়। এ সংখ্যা গত ৫২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৫ এপ্রিল সর্বোচ্চ ৮৮ জন মারা গিয়েছিলেন। এমনকি গত ২৫ দিনে মৃত্যু ৫ গুণ বেড়েছে।

এ ছাড়া দৈনিক সংক্রমণ হার ২০ শতাংশের ওপরে যাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার করে রোগী শনাক্ত হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24