ঢাকাMonday , 14 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : আটক ১

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনাখালী গ্রামে ১২বছর বয়সী ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। নির্যাতিতা ওই শিশুর দাদা আসলাম উদ্দিন বাদী হয়ে রবিবার রাতে মামলাটি করেন। মামলায় একই গ্রামের মোঃ ছবিল মিয়ার ছেলে আবু বক্কর (২৬) কে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী আবু বক্কর কে আটক করেছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই ছাত্রী তাদের পালিত গরুর গাস কাটতে তাদের পাশ্ববর্তী কবির মিয়ার কলা ক্ষেতে যায়। পরে ধর্ষক আবু বক্কর পিছন দিক দিয়ে চুপিচুপি এসে ওই ছাত্রীকে জোরপূর্বক ঝাপটে ধরে ধর্ষণ করে। মেয়েটির ডাক চিৎকারে কবির মিয়া এগিয়ে আসলে আবু ব্ক্কর দৌড়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুবুর রহমান জানান, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আাবু বক্কও কে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেল হাজতে পাঠানো হবে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেসনিক বিভাগে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24