ঢাকাMonday , 14 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নতুন সভাপতি পেল দুই সংসদীয় কমিটি

Link Copied!

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকার। প্রয়াত আবদুল মতিন খসরু এ কমিটির সভাপতি ছিলেন।

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খান। এতদিন শহীদুজ্জামান সরকার এ কমিটির সভাপতি ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরুর। তার মৃত্যুর পর গত ২২ এপ্রিল তার সংসদীয় আসন কুমিল্লা-৫ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আজ রবিবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে পাস হয়। এই দুই কমিটি ছাড়াও ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24