ঢাকাTuesday , 8 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্যাক্স কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি

Link Copied!

বাম জোট ছবিময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য ও আবেদন ফরমের মূল্য প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটুর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

মঙ্গলবার স্মারকলিপি প্রদানকালে মেয়রের সঙ্গে আলোচনার সময় বাম গণতান্ত্রিক জোট, ময়মনসিংহ জেলা শাখার নেতৃত্ববৃন্দ বলেন-জনগণের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ফলে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে। নাগরিক সুযোগ-সুবিধা তরান্বিত করার স্বার্থে সর্বশেষ ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। কিন্তু সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার নাগরিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। বর্তমান সময়ে বিশ^ব্যাপী চলছে করোনার সর্বগ্রাসী আগ্রাসন। কাজ হারিয়ে বেকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, তাদের কর্মে ফেরারও নিশ্চয়তা নেই। ভঙ্গুর হয়ে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা, জমানো সম্পদ হারাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই মূহুর্তে ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত ‘মরার উপর খারার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শুধু বাড়ী ভাড়া কে ভিত্তি করে জীবন নির্বাহকরা বাড়ীর মালিক ও কর্মের তাগিদে শহরে অবস্থান করা ভাড়াটিয়াসহ নাগরিক বাস্তুতন্ত্রের প্রত্যেকটা মানুষ বড় বিপর্যয়ের সম্মুখিন হবে। যার ফলে নাগরিকবৃন্দ উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। তারই সাথে ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০.০০ টাকা যা রীতিমত অনাবশ্যক। আমরা নাগরিকদের এ উদ্বিগ্নতার সাথে সহমত পোষণ করি।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা কমরেড তপন সাহা চৌধুরী, সিপিবি-র কেন্দ্রীয় নেতা কমরেড মনিরা বেগম অনু, সিপিবি-র জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, বাসদ-মার্কসবাদী,ময়মনসিংহ জেলার সমন্বয়ক কমরেড শেখর রায়, বিপ্লবী ওয়ার্কর্স পার্টির ময়মনসিংহ জেলার সভাপতি কমরেড শাহজাহান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ময়মনসিংহ নগরের আহ্বায়ক কমরেড আজহারুল ইসলাম আজাদ, সিপিবি-র সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা সম্পাদক ম-লীর সদস্য কমরেড সাজেদা বেগম সাজু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, ময়মনসিংহ জেলার নেতা কমরেড মঞ্জুরুল হাসান ও কমরেড জাসিরুল ইসলাম রিয়াদ, বাসদ-মার্কসবাদী, ময়মনসিংহ জেলার নেতা এ.কে.এম. আরিফুল হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ময়মনসিংহ জেলার নেতা কমরেড ডাঃ বীরেন বর্মন, সিপিবি-ময়মনসিংহ শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত দেবনাথ খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ময়মনসিংহন গরের নেতা আব্দুল মান্নান প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।