ঢাকাFriday , 1 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বার্নস-হেডের রেকর্ডে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জো বার্নস ও ট্রাভিস হেড। পাশাপাশি টেস্ট ক্রিকেটে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ ৩০৮ রানের নতুন রেকর্ড গড়েছেন তারা। এর ফলে রানের পাহাড়ে গড়েছে স্বাগতিকরা। বার্নসের অপরাজিত ১৭২ ও হেডের ১৬১ রানের সুবাদে প্রথম দিন শেষে ৮৭ ওভারে ৪ উইকেটে ৩৮৪ রান করেছে অস্ট্রেলিয়া।

ক্যানবেরাতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। প্রথমে ব্যাট করার সুযোটা শুরুতে ভালোভাবে কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মার্কাস হ্যারিস ১১, উসমান খাজা শূন্য রানে শিকার হন শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দোর। চার নম্বরে নামা মার্নাস লাবুশেনে নামের পাশে ৬ রান রেখে শ্রীলঙ্কার হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা ডান-হাতি পেসার চামিকা করুনারত্নের বলে আউট হন।

নয় ওভারের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে এরপর সামনের দিকে এগিয়ে নেন আরেক ওপেনার বার্নস ও পাঁচ নম্বরে নামা হেড। শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে এ জুটি দেখেশুনে খেলতে থাকলে মধ্যাহ্ন-বিরতির আগে আর কোন উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়াকে।

এমনকি দ্বিতীয় সেশনেও শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেন বার্নস ও হেড। তাই তিন উইকেটে ২২০ রান নিয়ে চা-বিরতিতে যায় অসিরা। এই সেশনে ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন বার্নস। ৯১ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন হেড। তবে চা-বিরতি থেকে ফিরেই আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন হেড।

সেঞ্চুরির পরও নিজেদের ব্যাটিং কারিশমা দেখাতে থাকেন বার্নস ও হেড। তবে দলীয় ৩৩৬ রানে এই জুটিতে ভাঙন ধরান শুরুতে দুই উইকেট নেয়া শ্রীলঙ্কার ফার্নান্দো। ২১টি চার ও একটি ছক্কায় ২০৪ বলে ১৬১ রানে থেমে যান হেড। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৩০৮ রানের জুটি গড়ের বার্নস ও হেড।

হেড থেমে গেলেও, দিন শেষে ক্যারিয়ার সেরা ১৭২ রানে অপরাজিত থাকেন বার্নস। ২৪৩ বল মোকাবেলা করে ২৬টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি । বার্নসের সাথে ২৫ রান নিয়ে ক্রিজে আছেন কুরটিস প্যাটারসন।

শ্রীলঙ্কার ফার্নান্দো ৯৯ রানে তিন উইকেট শিকার করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24