ঢাকাThursday , 3 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট জেলা জামায়াতের আমিরসহ আটক ৫

Link Copied!

Arrestজয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সমাজসেবা সম্পাদক মো. তাইফুল ইসলাম (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), কালাই পৌর জামায়াতের আমির মো. মোজাফফর হোসেন (৪৭)।

জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে।

কালাই থানার ওসি মো. সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাই উপজেলাপাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান তাদের আটক করে। আটক নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24