ঢাকাWednesday , 2 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভাসানচরে যেতে চাইলে সাংবাদিকদেরও অনুমতি নিতে হবে: মোজাম্মেল হক

Link Copied!

মোজাম্মেলমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন থেকে ভাসানচর এলাকায় কাউকে যেতে হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সাংবাদিকরা যেতে চাইলে তাদেরও অনুমতি নিয়ে যেতে হবে। বুধবার (২ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। সেখানে তাদের জীবনযাত্রা নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু গত দুদিন যাবৎ সেখানে তারা (রোহিঙ্গা) একটা পরিস্থিতি তৈরি করেছে। তারা দাবি করছে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার জন্য। ব্যবসা-বাণিজ্যের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু পৃথিবীর কোনও দেশে কোনও শরণার্থী বা আশ্রয় প্রার্থীদের নাগরিক সুবিধা দেওয়া হয় না। শরণার্থীদের শুধু আশ্রয় দেওয়া হয়। তাদের দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার এলাকায় থাকা রোহিঙ্গাদের অনেকেই মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছে। এসব বিষয়ে কঠোর নজরদারির জন্য ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়ার কাজ চলছে। সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে আশা করি এসব কাজ শেষ হয়ে যাবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24