ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে আফাজ উদ্দিন (৩২)কে বড় ছেলে রমিজ উদ্দিন দা দিয়ে কোপ দিলে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফাজের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, আব্দুল আজিজের দুই ছেলে আফাজ উদ্দিন এবং রমিজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



