ঢাকাTuesday , 1 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর সমালোচনা, টিভি উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে

Link Copied!


সেনাবাহিনীর সমালোচনা করার কয়েক দিন পর পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের সঞ্চালিত একটি টেলিভিশন টক শো বাতিল করা হয়েছে।

সোমবার জিও নিউজ কর্তৃপক্ষ তাকে ওই অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দিয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজে ‘ক্যাপিটাল টক’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন সাংবাদিক হামিদ মির।

গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলী তুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করেছিলেন হামিদ মির।

নিজের টক শোতে ওই ঘটনার সমালোচনা করে হামিদ মির বলেন, ‘আমাদের আঘাত করতে তোমরা যদি আমাদের বাড়ি ভেঙে ঢুকে পড়ো, ভালো কথা, আমরা তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারবো না কারণ তোমাদের ট্যাংক আর বন্দুক আছে, কিন্তু আমরা বিষয়গুলো প্রকাশ করে দিতে পারি, তোমাদের বাড়ির ভিতরের বিষয়গুলো।’

আল–জাজিরাকে হামিদ মির জানান, গতকাল সন্ধ্যায় জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তিনি আর ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করছেন না।

তিনি আরও বলেন, চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে তারা জানায়নি, এ চাপের পেছনে কারা রয়েছে।

হামিদ মিরকে জনপ্রিয় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানের উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জিও নিউজ কর্তৃপক্ষ আল–জাজিরাকে নিশ্চিত করেছে। তাকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি।

তবে শো বাতিল হওয়ার পর চাপের মুখে নতি স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন হামিদ মির।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অতীতে আমাকে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। দুইবার চাকরি হারিয়েছি। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছি কিন্তু সংবিধানে প্রদত্ত অধিকারের কথা বলা থামাইনি। আমার কাছে কোনো কিছুই নতুন নয়।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24