ঢাকাMonday , 24 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

Link Copied!

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুরের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাইদ পলাশ, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখার পরিবর্তে মোবাইল ফোনে গেমস খেলাসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। তাই তাদের ভবিষ্যৎ রক্ষায় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24