ঢাকাSunday , 23 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক লেনদেনের সময় বাড়লো

Link Copied!

Bankকরোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আগামী ৩০ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। এ সময়ে ব্যাংকের লেনদেন সীমিত পরিসরে চলবে। তবে, লেনদেনের সময় আগের চেয়ে ৩০ মিনিট বাড়ানো হয়েছে। ব্যাংকে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল নির্দেশনা জারি করা হয়। পরে ২০ ও ২৮ এপ্রিল এবং ৫ ও ১৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময়সীমা বাড়ানো হয়। আজ ২৩ মে মন্ত্রিপরিষদ বিভাগ লকডাউনের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলারে প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24