ঢাকাMonday , 17 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসহায় কান্না, ফিলিস্তিনের ছোট্ট নাদিনের যে ভিডিও ভাইরাল

Link Copied!

ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চোখের সামনে বোমাবর্ষণে পরিজন-প্রতিবেশীর মৃত্যু দেখছে বছর দশেকের মেয়েটি।

এই ‘যুদ্ধ’ থামানোর ক্ষমতা তার নেই। ধ্বংসস্তূপের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অসহায় কান্নায় ভেঙে পড়ে গাজার নাদিন-আবদেল-তাইফ বলছে, “কী করব আমি? আমার কী ক্ষমতা আছে? আমার বয়স মাত্র ১০ বছর…।”

নাদিনের ওই কান্নার ভিডিও নেট মাধ্যমে এখন ভাইরাল।

রবিবার সকাল পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হানায় প্রায় ১৯২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৫৮ জনই শিশু। এছাড়াও নারী রয়েছে ৩৪ জন।

ভিডিও-তে সংবাদমাধ্যম ‘মিডিল ইস্ট আই’-কে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলছে, ‘‘কী করব আমি, বলুন? ওই ধ্বংসস্তূপ সরাবো? আমার সত্যিই ভয় করছে। আমার লোকদের জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু কী করা উচিত এখন, সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে মানুষকে সাহায্য করতে পারি। কিন্তু কিছুই করে উঠতে পারছি না।”

তাকে আরও বলতে শোনা যায়, “আমি যখনই এসব দেখি, আমার কান্না পায়। শুধু ভাবি, কেন আমাদের ওপরই হামলা হচ্ছে? বাড়ির লোকেরা বলে, আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে। এখানে এত শিশু থাকে। কেন শিশুদের ওপর বোমাবর্ষণ করছে ওরা?”

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24