ঢাকাThursday , 13 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ী আটক

Link Copied!

নেত্রকোনানেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোসাঃ দিলারা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু বকর সিদ্দিক (৪২) ও শাশুড়ী মোসাঃ আমেনা (৬৫) কে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পরে। সেহেরী খাওয়ার জন্য অন্যান্য দিনের মতো সকলেই উঠেন। সেহেরী খাওয়া শেষে ফজরের নামাজ আদায় করেন। পরবর্তিতে তার স্ত্রী নামাজে থাকা অবস্থা আবু বকর ঘুমিয়ে পরে। ভোরে হাসের বাচ্চার শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান তার স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। তার স্বামীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য দিলারা আক্তার এর স্বামী ও শাশুড়ীকে থানায় আনা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24