ঢাকাMonday , 10 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু

Link Copied!

Jamalpurজামালপুর জেলার মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ (সোমবার) সকালে পৌরসভার সন্ধ্যাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও গুনারীতলা ইউনিয়নের জোড়খালী বাজারের মাঠে বিভিন্ন এলাকার দেড় শতাধিক দুঃস্থ ও হত-দরিদ্রের মাঝে এ কার্যক্রমের উদ্বোধনী করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম খাঁন। জাঙ্গালিয়া ডিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সুমন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান তালুকদার উজ্জল, স্বাস্থ্য কর্মকর্তা শামীম ইফতেখার প্রমুখ।

এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল ইসলাম, সদস্য এস. এম সোহাগ রানা, মোঃ সুজন মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও কার্য নির্বাহী কমিটির অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মাদারগঞ্জ প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে তাদের যৌক্তিক ও সাংবিধানিক অধিকার আদায় নিশ্চিত করা এবং অসহায় ও বিপদগ্রস্তদেরকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করার লক্ষ্যে ২০১৯ সালের ১লা জুলাই মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ যাত্রা শুরু করে।#

jamalpur 2

Jamalpur 1

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24