ঢাকাFriday , 30 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Link Copied!

শেরপুরের শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান নিঠুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিঠুল স্থানীয় শহিজল মিয়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা ঝুলগাঁও গ্রামে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান নিঠুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১শ পিস ইয়াবাসহ নিঠুলকে হাতেনাতে গ্রেফতার পুলিশ।

এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় ওই অভিযানে ইয়াবাসহ নিঠুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতারকৃত যুবককে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।