ঢাকাFriday , 23 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাদকের টাকার জন্য খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

Link Copied!

DBময়মনসিংহে প্রায় দুই মাস পর ময়মনসিংহে মাদকের টাকার জন্য খুনের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার পুলিশের জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ভালুকা থেকে সুমন মিয়াকে (২৫) এবং রাতে সদরের ভবানীপুর কোনাপাড়া থেকে মো. খোকন মিয়া ওরফে খোকা মিয়াকে গ্রেপ্তার করা হয়। দুজনই সদর উপজেলার ভবানীপুর গ্রামের কোনাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর চর জেলখানার ঘাট থেকে গত ৩ মার্চ রাত ৯টার দিকে দিদারুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। দিদারুল মুক্তাগাছা উপজেলার কাঠবওলা উপজেলার মো. মোখলেছুর রহমানের ছেলে।

ওই ঘটনায় তার বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মো. সুমন মিয়া ও মো. খোকন ওরফে খোকা মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে- নিহত দিদারের কাছে মাদক বিক্রির টাকা পাওনা ছিল। এই টাকার জন্য দিদারকে বেড়িবাঁধ এলাকায় ডেকে নিয়ে পাওনা টাকা দিতে বলেন তারা। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ বেড়িবাঁধের ফেলে পালিয়ে যান তারা।”

তিনি বলেন, শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে দুজনেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে তিনি জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24