ঢাকাThursday , 22 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Gaforgaounময়মনসিংহের গফরগাঁওয়ে শাহিনুর আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় খারুয়া বড়াইল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কিছুদিন যাবত শাহিনুর মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ বিকেলে হঠাৎ করে শাহিনুর ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এ সময় শাহিনুরের মা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ডাক দিলে কোন সাড়া দেয়নি।

শাহিনুরের মা জানালা দিয়ে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মির্জা মাজাহারুল আনোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24