ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১৫টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন আক্রান্তরা শনাক্ত করা হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ৩৯জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ২জন, মুক্তাগাছায় ২জন, ফুলবাড়িয়ায় ১জন, ত্রিশালে ৩জন, ভালুকায় ৬জন ও গফরগাঁওয়ে ২জন রয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহে এ পর্যন্ত মোট করেনাা শনাক্ত হয়েছে ৫৫৩৫জনের।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



