ঢাকাWednesday , 21 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ লাইনে হামলার পরিকল্পনাকারী যুবদল নেতা গ্রেফতার

Link Copied!

হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে হামলা মামলার প্রধান আসামি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে যে হামলা হয়েছিল, তার পরিকল্পনাকারী ছিলেন হাসমত। সে সদর উপজেলার ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসমতকে গ্রেফতার করা হয়। সে পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে সেদিন হামলা চালানো হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলা পুলিশ লাইনে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৪ এপ্রিল পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সৈয়দ এমদাদুল হক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। ওই হামলায় পুলিশ লাইনের সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24