ঢাকাTuesday , 20 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অবসরে পাঠানো হলো সোনারগাঁওয়ের ওসি রফিকুলকে

Link Copied!

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনার পরদিন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছিল জেলা পুলিশ লাইন্সে। এবার বাধ্যতামূলক তাকে অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাকে অবসর দেওয়া হলো। তবে অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন।

উল্লেখ্য, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের পর হেফাজত-নেতাকর্মীদের হামলা ভাঙচুর চালায় এবং মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ওই ঘটনার জেরে তাকে বদলি বা অবসরে পাঠানো হলো কি না তা জানা যায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24