ঢাকাFriday , 16 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

Link Copied!

পিরোজপুর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। বড় ভাই কেরামত মোল্লা (৩৪) কে হত্যার অভিযোগে ছোট ভাই মোহাম্মদ আলী (২২) কে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র এরা।

শুক্রবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহরি খাওয়ার সময় মোট চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লাকে কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি নুরুল ইসলাম বাদল আরো  জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24