ঢাকাFriday , 16 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৮৫জন পেলো ১ কোটি ১২ লাখ টাকা সম্মানী

Link Copied!

MMCHজীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া স্বাস্থ্যকর্মীদের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। ঘোষণা অনুযায়ী এবার ময়মনসিংহ মেডিকেল কলেজসহ ১১ প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হয়েছে ২ মাসের বিশেষ সম্মানী।

স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবালয় অংশে সম্মানী খাতে বরাদ্দকৃত ১৫০ কোটি টাকার অব্যায়িত অর্থ হতে ১১ প্রতিষ্ঠানকে ৭ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ৮২০ টাকা দেয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠান পেল বিশেষ সম্মানী:

ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৫১ জন ডাক্তার ও অন্যান্য ৩৪ স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ১২ লাখ ২৫ হাজার ২৬০ টাকা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭৩ ডাক্তার ও ২৫১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৩৬০ টাকা, ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১২ জন চিকিৎসক, ৩২ জন নার্স ও ৫৭ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ৩৯ লাখ ৩ হাজার ৮০০ টাকা, মহাখালী নিপসমের ১২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৭ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা, ঝালকাঠী সদর হাসপাতালের ২০ জন ডাক্তার ও ১৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ২৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৪৭ জন ডাক্তার, ১১ জন নার্স ও ৪১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৮৫ হাজার ২৪০ টাকা, গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১১৫ ডাক্তার ও ৬১ স্বাস্থকর্মীর ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৯০০ টাকা, মাদারীপুর জেলা হাসপাতালের ১২ জন ডাক্তার, ৪২ জন নার্স ও ৪১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৪২ লাখ ১৫ হাজার ৫৬০ টাকা।

এছাড়া নেত্রোকোণা জেলা সদর হাসপাতালের ৭ জন ডাক্তারের জন্য ৩ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা, স্বাস্থ্য অধিদপ্তরের একজন ডাক্তারের জন্য ৫০ হাজার ৯৬০ টাকা এবং রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ১ জন ডাক্তারের জন্য ৮৫ হাজার ৭৮০ টাকা বরাদ্দ পেয়েছে।

তবে এককালীন এ সম্মানী শুধুমাত্র সরকারি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পাবেন। আউটসোর্সিং বা অন্য কোনোভাবে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ সম্মানী পাবেন না।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।