ঢাকাFriday , 16 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

নেত্রকোনার বারহাট্টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. রুবেল মিয়া (৪০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। রুবেল মিয়া ওই গ্রামের সাবেক ইউপি সদস্য এবং সামছুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের সাথে চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানদের জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার ২য় রোজা রেখে ইফতারের পর রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় চাচাতো ভাইয়েরা পথরোধ করে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় রুবেলকে উদ্ধার করে স্থানীয় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে ওসি আরও জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24