ঢাকাMonday , 12 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শফী হত্যা মামলা: জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

Link Copied!

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রতিবেদনে হেফাজতে ইসলামের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। পিবিআই’র চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, বুধবার (৭ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হয়।

আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর হেফাজতে ইসলামের বর্তমান কমিটির আমীর জুনায়েদ বাবুনগরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ মামলা করা হয়। আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন বাদী হয়ে মামলা করেন। আদালত সেই মামলা আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24