ঢাকাMonday , 12 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র রমজানের রোযা শুরু বুধবার থেকে

Link Copied!

Ramadan-Rojaবাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা আগামী বুধবার থেকে পবিত্র রমজানের রোযা শুরু করবেন। সৌদি আরবের আকাশে রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির দেওয়া তথ্যমতে, রোববার দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। খবর খালিজ টাইমসের।

চাঁদ দেখার জন্য রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।