ঢাকাSunday , 11 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় যুবককে বিএসএফ গুলি করলেও চিকিৎসা করাচ্ছে বিজিবি

Link Copied!

BSFভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস-এর কাছে এ ঘটনা ঘটে। পরে নাগেশ্বরী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম এবং নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে বলে জানা গেছে। সে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে নানাবাড়িতে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ যুবক বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই কিশোর জানায়, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাট অধীন অনন্তপুর বিওপি এবং ভারতের ১৯২ বিএসএফের ঝিকরি ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার ৯৪৬/৫ এস-এর পাশ দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল মিলন মিয়া। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ছুড়লে বুকের ডান দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে। সে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে নানা মকবুল হোসেনের বাড়িতে যায়। পুলিশি ঝামেলা এড়াতে তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। পরে পুলিশ বিষয়টি জানার পর তাকে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই কিশোরের পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর ৪টায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ওসি রওশন কবির জানান, আহত ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।

এ ব্যাপারে জানতে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তী সময়ে প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানানো হবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24