ঢাকাWednesday , 7 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু নিহত

Link Copied!

Accident

শেরপুরের নকলায় ট্রাকের চাপায় আলেয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার ধনাকুশা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। শিশুটি তার মায়ের সঙ্গে ধনাকুশা গ্রামে নানার বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় শিশু আলেয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় নকলা থেকে নালিতাবাড়ীগামী ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ ট্রাকটিকে আটক করে।

দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় শিশু আলেয়া রাস্তা পার হচ্ছিল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা ও নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ ট্রাকসহ চালক সুমন খানকে আটক করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24